- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব পেশ করতেই ক্ষেপে যান পিডিপি নেতা ও এমপি মীর মহম্মদ ফৈয়াজ। সংবিধানের প্রতিলিপি ছিঁড়ে ফেলেন রাজ্যসভায় জম্মু কাশ্মিরের প্রতিনিধিত্ব করা এই নেতা।
এরপরেই তাঁকে সংসদ থেকে বের করে দেয়া হয়। এক পর্যায়ে রাগে নিজের জামাও ছিঁড়ে ফেলেন ফৈয়াজ। প্রতিবাদী অপর সাংসদ নাজির আহমেদকেও বের করে দেয়া হয়।
সংসদে অমিত শাহের বক্তব্য রাখার পর থেকেই বিক্ষোভ দেখাতে থাকেন জম্মু ও কাশ্মীরের অন্যতম রাজনৈতিক দল পিডিপির দুই সাংসদ নাজির আহমেদ এবং এমএম ফৈয়াজ।
