- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ময়মনসিংহ প্রতিনিধি
এ বিষয়ে কিশোরীর চাচা আবদুছ সালাম গত শনিবার ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে মুঠোফোনে কিশোরীদের পিতা আবদুর রহমান জানিয়েছেন, তারা বাসা থেকে রাগ করে চলে গেছে। সম্ভাব্য স্থানে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। ফুলপুর থানার চার্জ অফিসার এসআই সুমন মিয়া গতকাল বলেন, ধারণা করছি তারা স্বেচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। প্রযুক্তির মাধ্যমে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। এরই মধ্যে আমরা একটি ক্লু পেয়েছি। আশা করছি খুব দ্রুতই তাদের অবস্থান শনাক্ত করতে পারব। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজদের পরনে লাল রঙের কামিজ ও পায়জামা ছিল। তারা স্থানীয় ভাইটকান্দি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
