- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকানার দুর্গাপুরে ‘‘স্বজন সমাবেশ’’ এর আয়োজনের উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নানা আয়োজনে বিশ^ বাবা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বিকেলে উপজেলা স্বজন সমাবেশ এর আহবায়ক অধ্যাপক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ^র চক্রবর্তী, সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক জামাল তালুকদার, শিক্ষক হাসিনা আক্তার, এনজিও কর্মকর্তা অহিদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, সকল ধর্মেই পিতা মাতার সেবার কথা বলা হয়েছে, তাঁদের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কেঁপে উঠে। সকলকে বাবা-মায়ের সেবা করার আহাবান জানান।
