- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার পুলিশ মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যায় বালুর লড়ির চাপায় মোঃ রমজান (১৯) নামক এক মোটর সাইকেল ম্যাকানিক নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার পুলিশ মোড় এলাকায় মোটর সাইকেল নিয়ে দোকানে প্রবেশ করার সময় পিছন থেকে বালু ভর্তি লড়ি এসে চাপ দিলে ছিটকে পড়ে মেকার রমজান। স্থানীয়দের সহায়তায় তাকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন বলে জানিয়েছেন উপজেলা মোটর বাইক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি লড়ি চাপায় রমজান নাম মোটরসাইকেল ম্যাকানিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ করা হয়নি।
