- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মতিউর রহমান, সরিষাবাড়িঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ৪০তম জাতীয় অলিম্পিয়াড় ও বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ১২ থেকে ১৩ই মার্চ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে র্যালি আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিন ব্যাপি মেলার সমাপ্তি ঘটে বুধবার বিকেলে। দুই দিন ব্যাপি চলমান অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন এড. জহুরুল ইসলাম মানিক। অন্যান্যের মধ্যে নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, যুব অফিসার মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী আখন্দ, আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামএসিল্যান্ড কামরুন্নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক,সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, শিক্ষা সুপার ভাইজার রুহুল আমিন বেগ প্রমূখ উপস্থিত ছিলেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদু ঘর এর তত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্টপোষকতায় মেলায় অংশ গ্রহণকারী ষ্টল বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিজয়ীদের পুর®কৃত করেন অতিথিবৃন্দ।
