ধনবাড়ীতে চাঞ্চল্যকর কুকুরের মাংস বিক্রি: অভিযুক্ত আসিফ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী |

টাঙ্গাইলের ধনবাড়ীতে কুকুরের মাংস বিক্রির মতো ন্যাক্কারজনক ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ আসিফকে (১৬) গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। গত ২৯ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার প্রেক্ষাপট গত ৭ মার্চ ২০২৬ তারিখে “ধনবাড়ীতে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উত্থাপিত হলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে।

প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ সংবাদটি প্রকাশের পরপরই ধনবাড়ী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে।

পরিদর্শন: ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

মামলা দায়ের: জনস্বার্থ ও প্রাণিসম্পদ নিরাপত্তা বিবেচনায় ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণী স্বাস্থ্য) বাদী

হয়ে ৮ মার্চ ২০২৬ তারিখে ধনবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৪)।

গ্রেফতার ও স্বীকারোক্তি: মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর মোঃ জসীম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৯ মার্চ ২০২৬ তারিখে ধনবাড়ী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ছত্রপুর গ্রামে অভিযান চালান। সেখান থেকে মোঃ নূর ইসলামের ছেলে আসিফকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ উক্ত ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আজ (৩০ মার্চ) তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের বক্তব্য এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুস সালাম সিদ্দিক বলেন: “ধনবাড়ীবাসীর জানমালের নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় আমরা সর্বদা সজাগ আছি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সংবাদকর্মীরা যেভাবে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করছেন, আশা করি আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে।”

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.