- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার বগুড়া অফিসঃ
ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গাড়ীদহ এলাকায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
শেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাসী বাস অপু পরিবহন (ঢাকা মেট্রে ব ১১-২৩৮৩) এর সাথে বগুড়াগামী করতোয়া গেটলক (মিতালী পরিবহন বগুড়া-ব ৫০০৩) এর সাথে মুখোমুখী সংঘর্ষ হলে করতোয়া গেটলকটি রাস্তার পশ্চিম পার্শ্বে ডেইরী ফার্মের পাশে খাদে পড়ে যায়। এসময় আহতদের দমকলকর্মীরা উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, আহতদের মধ্যে ১৫ জন পুুরুষ ও ৯জন মহিলা রয়েছেন। এর মধ্যে৩/৪ জনের অবস্থা আশংকা জনক বলে তিনি জানান।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুনী কবীর জানান, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। আহতদের বগুড়ায় হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে।