- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নে মানব কল্যাণকামী অনাথালয় ও বাংলাদেশ মানব সেবা সংঘের আয়োজনে মঙ্গলবার বিকেলে প্রায় ২শত জন গরীব, অনাথ ও প্রতিবন্ধিদের ইফতার ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে আশ্রমের সভাপতি শ্রী হরেন্দ্র চন্দ্র ঘোষ এর সভাপতিত্ব অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি লোকান্ত শাওন, জনপদ চৌধুরী, ব্যবসায়ী সুবল দে, ডা. আরিফ যোবায়ের, মানব কল্যাণকামী অনাথালয়ের সাধারণ সম্পাদক নিত্যানন্দ গোস্বামী নয়ন প্রমুখ। এবছর নিয়ে ১৩তম বস্ত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন অনাথ মাতা নিশা দেবী।
বিতরন পুর্ব আলোচনায় বক্তারা বলেন, অনাথদের ঈদ আনন্দে সহায়তা করতে এগিয়ে এসেছে এক অনাথালয়, এ যেন এক বিরল শিক্ষা দিয়ে গেলো। নিজেদের যা সামর্থ্য আছে তা থেকে এই রমযানের ঈদে নিজ নিজ ত্যাগের মহিমায় গরীব ও অসহায়দের পাশে দাঁড়াতে সকলকে আহবান জানানো হয়।
