Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্বাধীন বাংলা নিউজ টিভি রিপোর্টার মোঃতপছিল হাছানঃ মতলব প্রতিনিধি: এলাকাবাসীর সহায়তায় এক জোন আল আমিন (২৮) নামের এক যুবককে ইয়াবাসহ আটক করেছে মতলব দক্ষিন থানা পুলিশ। গত ২৮ মে মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাজিয়ারা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই গ্রামের মোবারকের ছেলে মোঃ আল আমিন এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছে। ঘটনার দিন স্থানীয় জনতা তাকে ধরে মতলব দক্ষিণ থানা পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
