- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মতিউর রহমান,সরিষাবাড়ি জামালপুরঃ জামালপুরের সরিষাবাড়িতে মহিলা উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পলী ও দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সরিষাবাড়ি কার্যালয়ের অধিনে গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ি পিডিবিএফ কর্মর্তা রেহানা ইয়াসমিনের সার্বিক পৃষ্টপোষকতায় উপজেলার বিভিন্ন অঞ্চলের পিডিবিএফ সদস্যদের মধ্য থেকে ২৫জন নারী সদস্যকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। জন প্রতি সদস্যকে প্রতিদিন সম্মানী ভাতা এক’শ পঞ্চাশ টাকা এবং দুপুরের খাবার বাবদ দেয়া হয় এক’শ ত্রিশ টাকা। তিনদিন ব্যাপি গরু মোটাতাজা করণের উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা। প্রশিক্ষণের প্রথম দিন শুভ সুচনা এবং শেষ দিবসে সমাপণি ঘোষণা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সাইফুল ইসলাম।
