উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ ঘাটাইলে দুর্বৃত্তের হামলা স্বতন্ত্র প্রার্থীর গাড়ী ভাংচুর, প্রতিবাদে এক ঘন্টা সড়ক অবরোধ
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইলে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ তুহিন আব্দুল্লাহর ছেলে সৈয়দ এহসান আব্দুল্লাহর গাড়ীতে হামলার ঘটনায় বিক্ষুব্ধজনতা এক ঘন্টা সড়ক অবরোধ করে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে ধলাপাড়া আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর আনারস প্রতীকের অফিসের সামনে। এ ঘটনার প্রতিবাদে শনিবার টাঙ্গাইল-ময়মনসিংহ মাহসড়কে জাকারিয়া এ্যাপারেলের সামনে বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘন্টা অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ঘাটাইল থানা ওসি মাকছুদুল আলমের আশ্বাসে বিক্ষুব্ধ সমর্থকরা অবরোধ তুলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। মিতালী গ্রæপের এমডি স্বতন্ত্র প্রার্থী এহসান আব্দুল্লাহ দেয়া থানার অভিযোগে থেকে জানা যায়, গত শুক্রবার উপজেলার লক্ষিন্দর ,সাগরদিঘী ও রসুলপুর ইউনিয়নে তার নির্বচনী অফিস ভাংচুর করে ও ব্যানার পোস্টার ছিড়ে ফেলে দুর্বৃত্তরা । কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করে উড়োজাহাজে নির্বাচন না করার হুমকি দেয়। খবর পেয়ে তিনি শনিবার ভোরে উক্ত এলাকা পরিাদর্শনের জন্য রওনা দেন। যাওয়ার পথে ধলাপাড়া এলাকায় পৌছলে দুর্বত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার গাড়ি বহরে হামলা চালায় ও তার গাড়ি ভাংচুর করে।
