- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি \ সেচ পাম্পের পাইপ মেরামত করতে গিয়ে মাটি চাপা পড়ে রহিদুল ইসলাম (৪০) নামে এক বডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী ধাইজান পাড়া গ্রামে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী ধাইজান পাড়া গ্রামের মোজাম্মেল মাষ্টারের ছেলে ছাদেকুল ইসলামের সেচ পাম্পে ত্রæটি দেখা দেয়। ছাদেকুল ইসলাম প্রথমে নিজে মাটি খুরে সেচ পাম্পের পাইপে ফুটো দেখে নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা গ্রামের বডিং মিস্ত্রি রহিদুল ইসলামকে ডেকে নিয়ে আসেন। রহিদুল ইসলাম সেচ পাম্পের পাইপটি মেরামত করার জন্য ১৫ফিট গভীর করে মাটি খুরে নিচে নামলে মাটি ধসে গিয়ে সে মাটির নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ ও নীলফামারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় তিন ঘন্টা চেষ্টা করার পর রহিদুলের লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছিলাম কিন্তু নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।