- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
মাদক থেকে দূরে থাকাসহ সমাজ ও রাষ্ট্র গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে জামালপুরের সরিষাবাড়ীতে স্বর্গীয় মহেশ চন্দ্র স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নবেম্বর) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে চাপারকোনা দিগন্ত স্পোর্টিং ক্লাব টুর্নামেন্টের আয়োজন করে।
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় আ’লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য সাবেক ছাত্রলীগ নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী এবং চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ফজলুল হক।
টুর্নামেন্টে ভুয়াপুরের সোনামুই ফুটবল একাদশ ও চর পোগলদিঘা হাজী ছালমা ফুটবল একাদশ অংশ নেয়। ফুটবল টুর্নামেন্ট দেখতে বিভিন্ন উপজেলার হাজার মানুষ ভীড় করেন।
ফাইনাল খেলায় সোনামুই ফুটবল একাদশ
হাজী ছালমা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে। পরে অতিথিরা টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলের মাঝে একটি করে মোটরসাইকেল পুরস্কার তুলে দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.