- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন। এ বছর ‘ঘ’ ইউনিটে এক হাজার ৫৭০ আসনের বিপরীতে আবেদন করেছিলেন এক লাখ ১৫ হাজার ৮৮১ জন। পরীক্ষায় অংশ নেন ৮১ হাজার ৭ জন। পাস করেছেন সাত হাজার ৯৯৪ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯ দশমিক ৮৭ শতাংশ। বাকি ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। গত ২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছর এ ইউনিটে পাসের হার ছিল ১৩ দশমিক ২৬ শতাংশ।
যেভাবে ফলাফল জানা যাবে
‘ঘ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি ছাত্রছাত্রী তার উচ্চমাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU GHA টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.