- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে প্রেমিকের আঘাতে প্রেমিকার বাবার মৃত্যুর অভিযোগে মৃণাল চন্দ্র নামের এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে ও নিহতের পরিবারের অভিযোগে জানা গেছে,উপজেলা সদরের নাটুয়া মহল গ্রামের খগন্দ্রে নাথের পুত্র মৃণাল চন্দ্র (২২) একই গ্রামের মুসলীম পরিবারের ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই স্কুল ছাত্রীর অভিভাবকের অজান্তে বিভিন্ন সময় মৃণাল মেয়েটির সঙ্গে দেখা করে। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে মৃণাল চন্দ্র মেয়েটির বাড়ির পাশের্^ মেয়েটির সাথে দেখা করতে আসলে মেয়েটির বাবা মোসলেম উদ্দিন মৃণাল চন্দ্রকে ভবিষ্যতে তার মেয়ের সাথে মেলামেশা না করার জন্য বললে মৃণাল মোসলেম উদ্দিনের সাথে বিতর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোসলেম উদ্দিনের পাজরে আঘাত করে পালিয়ে যায়। পরে অসুস্থ্য অবস্থায় মোসলেম উদ্দিনকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমথ্যে রাতে তার মৃত্যু ঘটে। শুক্রবার সকালে অভিযোগ পেয়ে রাজারহাট থানা পুলিশ প্রেমিক মৃণাল চন্দ্রকে গ্রেফতার এবং মোসলেম উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরন করেন। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মেয়েটির বাড়ি থেকে কয়েকটি চিঠি উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.