দুর্গাপুরে বিশ^ ডায়াবেটিস দিবস পালিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

জেলার দুর্গাপুরে “আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি” এই শ্লোগানে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার র‌্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে রক্ত পরীক্ষা করার মাধ্যমে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ এর আয়োজনে সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালি শেষে হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহসান হাবীব এর সভপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা: তানজিরুল ইসলাম রায়হান, স্যানেটারী ইন্সপেক্টর মো. আলী আকবর, মেডিক্যাল টেকনোলজিষ্ট রবীন্দ্র চন্দ্র রায়, নার্সি সুপারভাইজার উম্মে কুলসুম, প্রধান সহকারী প্রদীপ কুমার দাস।

Comments are closed, but trackbacks and pingbacks are open.