- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রাম চন্দ্র ঘোষ, মধুপুর (টাংগাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে একদিকে ট্রাক শ্রমিক তাদের ৯দফা দাবি আদায়ের লক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে জলছত্র নামক স্থানে ৪বছরের এক নিষ্পাপ শিশুর পায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে বীর দর্পে পার হয়ে গেল এক ঘাতক ট্রাক ড্রাইভার।

আহত শিশুটি প্রথমে মধুপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যালে প্রেরণ করে, সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে শিশুটি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শিশুটির অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন তার পরিবার।

Comments are closed, but trackbacks and pingbacks are open.