- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

অনলাইন ডেস্ক:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে দেবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শংকর সাহার দোকানের সামনে থেকে বস্তুটি উদ্ধার করে পুলিশ।
শংকর সাহা জানান, দুপুরে আমার পূর্ব পরিচিত একজন অটোরিকশা চালকের মাধ্যমে আমার নাম ও দোকানে ঠিকানা সংযুক্ত একটি প্যাকেট আমার দোকানে পাঠানো হয়। তবে প্যাকেটটি আমি নিজে খুলে দেখি নি। পরে দোকানের কর্মচারী প্যাকেটটি খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখে আমাকে অবগত করে। তাৎক্ষণিক আমি বিষয়টি দেবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে তারা এসে বস্তুটি থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, ইতিপূর্বে কেউ তাকে কোনও রকম হুমকি প্রদান করেনি। তাই এ ব্যাপারে কাউকে সন্দেহ করতে পারছেন না। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় অভিযোগ করেননি।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার জানান, আমরা এখনও নিশ্চিত নই বস্তুটি বোমা কিনা। সংবাদ পেয়ে আমরা বস্তুটি উদ্ধার করে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে থানায় নিয়ে আসি। বিষয়টি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজনীয় পরীক্ষার শেষে নিশ্চিত হওয়া যাবে বস্তুটি বোমা কিনা।
এখন পর্যন্ত ভুক্তভোগী অভিযোগ না করলেও বস্তুটি কে প্রেরণ করেছে তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.