টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মো:আ:হামিদ

টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বানিয়াবাড়ীতে এমর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী গ্রামের জাহিদ হোসেনের ছেলে নাহিদ হোসেন (৪) ও আবু বক্করের ছেলে আবির হোসেন (৪)।

পরিবার সূত্রে জানা যায়, নাহিদ ও আবিরের বাড়ি পাশাপাশি। দুজনে পুতুল নিয়ে খেলা করছিল। পুতুলকে গোসল করাতে পাশের ডোবায় গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর লাশ পানিতে ভেসে উঠে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ দিকে নাহিদ ও আবিরের লাশ দেখতে শতশত মানুষ বাড়িতে ছুটে আসেন। শিশু ২ টির করুণ মৃত্যুতে পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী শিশু ২টি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.