- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে সকাল থেকেই শুরু হয়েছে লবণ কেনার প্রতিযোগিতা। ক্রেতারা দাম বাড়ার গুজবে কেউ দুই-তিন কেজি কেউবা পাঁচ কেজি পর্যন্ত লবণ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। লবণ কেনাকে কেন্দ্র করে ধনবাড়ী লবণ হাটির বিভিন্ন দোকানগুলোতে চলছে উপছে পড়া ভীড়।
সরেজমিনে গিয়ে বেশ কিছু ক্রেতার সাথে কথা বলে জানা যায়, আমরা শুনেছি দেশে লবণের সংকট হবে তাই ঝুঁকি না নিয়ে এক মাসের জন্য লবণ কিনে রাখছি। এ দিকে টাঙ্গাইলের পুরো জেলাজুড়ে চলছে লবণ সংকটের গুজব।
মঙ্গলবার সকাল থেকে হঠাৎ লবণের দাম বাড়বে বলে এরকম গুজব ছড়িয়ে পড়ে ধনবাড়ীর বিভিন্ন বাজারগুলোতে। এ খবর শুনে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে ভীড় জমায় লবণের দোকানগুলোতে। এই সুযোগে পেঁয়াজের মতো দাম বাড়িয়ে ক্রেতাদের নিকট থেকে বেশি লাভের চেষ্টা করে দোকানিরা।
ধনবাড়ী বাজারের মসলা ও লবণ ব্যবসায়ী মো. মুকুল হোসেন ও আ. সোবহান জানান, সকাল থেকেই আমার দোকানে লবণ কেনার জন্য ক্রেতারা ভীড় জমাচ্ছে। বিগত কয়েক মাসেও আমি এতো লবণ বিক্রি করতে পারিনি যা একদিনে বিক্রি করে পেরেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি লবণ আগের দামেই বিক্রি করছি এবং বেশি দামের বিষয়টি সম্পূর্ণ গুজব।
ব্যবসায়ী বিমল চন্দ্র সরকার বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশে পরিবহণ ধর্মঘটের কারণে এ গুবজ ছড়াচ্ছে। তাই সবাই মনে করছে লবণের সংকট পড়েছে। কিন্তু আসলে তা নয়।
উপজেলার উত্তর মিয়া পাড়া গ্রামের লবণ কিনতে আসা রোসকানা খাতুন লাকী বলেন, পরিবহন ধর্মঘট চলার কারণে সবাই মনে করছে লবণের দাম বাড়তে। কিন্ত এটা গুবজ ছড়াচ্ছে। লবণের কোন দাম বাড়েনি। আগের দামই রয়েছে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা বলেন, লবণ সংকেটর বিষয়টি সম্পূর্ণ একটি গুজব। কোন ব্যবসায়ী লবণ সিন্ডিকেটের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.