- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে নানা আয়োজনে এ দিবস পালন করা হয়।
এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি মানু মজুমদার। পরবর্তিতে আলোচনা সভায় উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি শ.ম. জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা আওয়ামীলীগ‘র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, যুবলীগ সহ:সভাপতি পাভেল চৌধুরী সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে সর্বস্থরের নেতাকর্মীদের অংশগ্রহনে এক বর্নাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।
বক্তারা সকল কিছু ভুলে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগের কর্মীদের এগিয়ে আসার আহবান জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.