- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ডোবায় পুতুলকে গোসল দিতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নাহিদ (৪) ও আবির (৪)।
সোমবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার বানিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই এলাকার জাহিদ হোসেনের ছেলে ও আবির আবুবকরের ছেলে।
এলেঙ্গা পৌরসভার মেয়র নুরু-ই-আলম সিদ্দিকী জানান, সকালে পরিবারের সবার অজান্তে নাহিদ ও আবির খেলতে খেলতে বাড়ির পাশে ডোবায় যায়। এ সময় পানিতে খেলনা পুতুলকে গোসল দিতে গিয়ে পা পিছলে তারা ডোবায় পড়ে ডুবে যায়।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের ডোবায় দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.