Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026
স্বাধীন বাংলা নিউজ টিভি স্টাফ রিপোর্টার মোঃ তপছিল হাসানঃ
২২ অক্টোবর চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব ডিগ্রি কলেজের প্রথম গেট পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম সাহেব। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব আলম।

Comments are closed, but trackbacks and pingbacks are open.