- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাভারের আশুলিয়ায় নিজ ঘর থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবার) সকালে আশুলিয়ার বুড়িবাজার এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- বাগেরহাটের কুলাদাইল গ্রামের মৃত মোস্তফা পাইকের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৬) ও তার স্ত্রী সাদিয়া আক্তার ( ২৩)। সোহাগ নতুন ডিইপিজেডে অপারেটর হিসেবে কাজ করতেন। সাদিয়া খুলনার রূপসা থানার ময়ইহাটি গ্রামের মনু মিয়ার মেয়ে। তিনি ছিলেন গৃহিণী।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, সোহাগ তার স্ত্রী ও মাকে নিয়ে ওই বাড়ির দুটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সকালে পারভেজ ও স্ত্রী সাদিয়া তাদের কক্ষের দরজা না খুললে প্রথমে ডাকাডাকি করেন পারভেজের মা। এ সময় তাদের কোনো সাড়াশব্দ পাওয়া না গেলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় সোহাগ ও সাদিয়ার মরদেহ পায়। ধারণা করা হচ্ছে ওই দম্পতি আত্মহত্যা করেছেন।
প্রতিবেশীরা জানান, সোহাগ-সোহানার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে শুক্রবার ভোররাতে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে দুজনে আত্মহত্যা করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.