- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্বাধীন বাংলা নিউজ টিভি স্টাফ রিপোর্টার মোঃতপছিল হাছানঃ
মতলবে পারিবারিক কলহের জের ধরে বিয়ের সাত মাসের সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাসরিন (১৭) নামের এক কিশোরী গৃহবধূ।
গত ১৮ অক্টোবর রাতে মতলব দক্ষিণ থানার পুলিশ মৃতের লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার চাপাতলি গ্রামের প্রধানিয়া বাড়ির মোবারক হোসেনের মেয়ে নাসরিন আক্তারকে সাত মাস পূর্বে উপজেলার নাটশাল গ্রামের মোস্তফা বেপারীর ছেলে ফরহাদের (২০) সাথে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়।
বিয়ের কিছুদিন পর স্বামী-স্ত্রীর মধ্যে ছোট-খাটো বিষয় নিয়ে তাদের তর্ক দেখা দিত। এ ই নিয়ে গত ১৮ অক্টোবর নাসরিনকে তার স্বামী মারধর করলে সে বাপের বাড়িতে চলে আসে। ঘটনার রাতে সে তার পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিকে নাসরিনের আত্মহত্যার পর তার স্বামী ফরহাদ পলাতক রয়েছে।
থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য পাঠাই।
এ ব্যাপারে নাসরিনের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.