- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মঙ্গলগ্রহে অভিযান সফল করার জন্য গভীর সমুদ্রে অভিযান শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারীরা৷ নাসার ২২জন সদস্যের একটি দল গভীর সমুদ্রে অভিযান করে৷ এই বিশেষ দলের মধ্যে রয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও৷ স্পেসে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে এই বিশেষ গভীর সমুদ্র অভিযা
নে৷
মহাকাশে পদচারণা, স্পেস কমিউনিকেশনের ক্ষেত্রে যে সময় লাগবে সেটিও বিচার বিবেচনা করে দেখা হবে এই বিশেষ অভিযানে৷ এছাড়াও বিশেষ কেটোজেনিক ডায়েটের কি প্রভাব পড়তে পারে এই নাসার মহাকাশচারীদের উপর সেটিও পরীক্ষা করে দেখা হবে৷
নাসার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিক মহাসাগরে আগামী কয়েকমাসের মধ্যেই শুরু হবে এই বিশেষ অভিযান৷ সমুদ্রের তলায় কাজ করার অভিজ্ঞতা মহাকাশে কাজ করার মতই বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা৷
তবে, এই মিশনের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে ডায়েটের ওপর৷ এই বিশেষ ডায়েট শরীরের সমস্ত ফ্যাট বার্ন করতে সক্ষম৷ এই বিশেষ ডায়েট শরীরে একটি সঠিক মেটাবলিক রেট ধরে রাখতে সক্ষম৷ আর সেটি ডিএনএকে রক্ষা করতেও সহায়তা করে৷

Comments are closed, but trackbacks and pingbacks are open.