- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


গোপালগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নকল মদ বানানোর সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে গোপালগঞ্জ শহরের সায়েন্স ল্যাবরেটরি রোডের (মডেল স্কুল রোডের) একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- খুলনার রুপসা এলাকার পুলিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (৪২), অমিও দত্তের ছেলে দেবব্রত দত্ত (৪৫), বাগেরহাট জেলার শারমিন আক্তার (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের অ্যাডভোকেট আনিচুর রহমান টুলুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির একটি টিনের ঘরে (ভাড়ার ঘর) থেকে পাঁচ লিটার বাংলা মদ, বিদেশি বিভিন্ন ব্রান্ডের খালি বোতল, দেশি কেরু কোম্পানির খালি বোতলসহ মদ তৈরির সরঞ্জাম, ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, আটককৃতরা এই বাড়িতে বসে বিদেশি নামিদামি ব্রান্ডের মদের বোতলে দেশীয় মদের সাথে রং মিশিয়ে নকল মদ তৈরি করে বিক্রি করে আসছিল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়ি ভাড়া নিয়ে গোপালগঞ্জ শহরে এ মাদক ব্যবসা ও দেহ ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
