- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাড়কের সদরপুর বীলপাড়া নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রশিদ মেহেরপুর উপজেলার গাংনী থানার আব্দুস সালামের ছেলে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, দুুপুরে মেহেরপুর থেকে আসা কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেলকে সদরপুর বীলপাড়া এলাকায় একটি সিএনজি ধাক্কা দেয়। এতে মোরটসাইকেল চালক রাস্তার পাশে ছিটকে পড়ে যান। স্থানীয়রা মোটরসাইকলে চালককে উদ্ধার করেন। এসময় তার মোটরসাইকেলে সাজানো ৪৬ বোতল ফেনসিডিল দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪৬ বোতল ফেনসিডিলসহ আব্দুর রশিদকে আটক করে।
তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় এসআই বোরহান।
