- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আবু জাফর রাজু প্রকাশ ডন রাজু নামে ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ সময় তার কাছ থেকে নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু জাফর রাজু সেনেরগাঁও গ্রামের রফিক উল্যার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নবীপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। উপজেলায় তার নের্তৃত্বে মাদকের ব্যবসা চলে আসছিল। ঈদকে সামনে রেখে ইয়াবার এই বড় চালান করেছিল ডন রাজু।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
