- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মোঃআজদ হোসেন নিপুঃ
জামালপুর সদর উপজেলার ১৫ নং রশীদপুর ইউনিয়নের রশীদপু

র উচ্চ বিদ্যালয়ে বখাটেদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গ
জানা যায়, গত ১৫ জুন দুপুরে রশীদপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে প্রবেশ করে একদল বখাটে যুবক ৭ম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। ওই ছাত্রীর ডাকচিৎকারে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে বখাটে যুবকরা পালিয়ে যায়। এ নিয়ে ওই শিক্ষার্থীর বাবা নারায়নপুর তদন্ত কেন্দ্রে ও জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে ওইদিন বিকালে পুলিশ অভিযান চালিয়ে রশীদপুর নয়াপাড়া গ্রামের
আব্দুল জলিলের বখাটে পুত্র আলমগীর হোসেন (২২) ও তার সহযোগী রাসেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
এ ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১৬ জুন সকালে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা রশীদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার ফজলুল হকসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা বখাটে আলমগীর ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান..
.