- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

লিটন মিয়া লাকু, গাইবান্ধা ॥ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে “শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বণার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চাইল্ড লেবার এলিমেনিশন এ্যাকশন নেটওর্য়াক (ক্লিন) গাইবান্ধা জেলা কমিটির বাস্তবায়নে ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সহযোগিতায় একটি র্যালি ছিন্নমুল মহিলা সমিতির চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ছিন্নমুল মহিলা সমিতির হলরুমে নবীন পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শামছুল হক মধুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন, ছিন্নমুল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. মোর্শেদুর রহমান, ইউএসডিও এর গাইবান্ধা জেলা শাখার ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম, সিআরপিসি সদস্য রেজাউল কবীর বেলাল ও একতা’র প্রতিনিধি মো. লিটন মিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন একতার নির্বাহী প্রধান লুৎফর রহমান মন্ডল, ইএসডিও এর জেলা সমন্বয়কারী সাইয়দ আহম্মেদ, আব্দুর রহমান ও জাহাঙ্গীর আলম, শিশু শ্রমিক এবং অভিভাবকগণ।
