Latest posts by সম্পাদনা: এস.এম আব্দুর রাজ্জাক (see all)
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম আমিনুল ইসলাম (৩২)।
শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়া এলাকার মীরপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আমিনুল ইসলামের নিজ বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
আটক আমিনুল ইসলাম ওই এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানে বিএ-১১৭৮৫ এর ক্যাপ্টেন শাহরিয়ার নেতৃত্ব দেন। অভিযানের পর সকালে আটক যুবককে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার এস আই রফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ একজন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.