- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মীর আলেয়া পারভীন ঘাটাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সাগরদিঘী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে হামলায় নারী সহ ৭জন আহত হয়েছে ।
শনিবার (১৬ ফেব্রুয়ারী) গভীর রাতে এ ঘটনা ঘটে এ বিষয়ে আমেনা বেগম ১০জনকে আসামী করে আরো ২৫জন অজ্ঞাত নামা আসামী করে ৩দিন পর ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করেছে।
আহতদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন লাল মাহমুদের ছেলে আয়নাল (৪০) আক্তার (৩৫) জুববার (৩৫) সোহবার (৪০) আক্তার হোসেনের স্ত্রী আরজিনা (২৫) সোহরাব আলীর স্ত্রী মদিনা (৪৫)।
মামালার বিবরণ থেকে জানা যায় উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কানন সিনেমা হলের সামনে দীর্ঘ দিন ধরে ভ্যান্ডার আনিসুর রহমান ছানার সাথে সাগরদিঘী মৌজয় ৩৩ শতাংশ জমি নিয়ে আমেনা বেগমের সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে এলাকায় একাধিক বার শালিশী বৈঠক হয়েছে তাতে কোন সুরাহা হয়নি। ১৬/০২/২০২৫ তারিখ শনিবার রাত ১টায় আনিসুর রহমান ও তার বাহার ভুক্ত লোক দেশীয় অস্ত্র নিয়ে লাল মিয়ার বাড়িতে ঘর নির্মানের চেষ্টা করে। তাদের বাঁধা দিলে হামলা করে, এলোপাথারী আঘাত করে মারাত্মক আহত করে। এতে চলিশ হাজার টাকার ক্ষতি সাধন করে।
উভয় পক্ষ মামলার বিষয়ে বিবাদী আনিসুর রহমান ছানার সাথে যোগাযোগ করা তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মামলার বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম মুঠোফোনে জানান উভয় পক্ষে মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা ও দোষীদের গ্রেপ্তার করা হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.