সরিষাবাড়ীতে ভিডিপি দলপতির ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল
ইউনিয়নের ভিডিপি দলপতি শাজাহান আলীর ব্যক্তিগত উদ্যোগে শতাধিক দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ড়োয়াইল বাজার এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যন্ট জে.এম.ইমরান উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নুর মামুদ উপস্থিত ছিলেন। এতে ডোয়াইল ইউনিয়ন ভি.ডি.পি দলপতি শাজাহান আলী সভাপতিত্ব করেন। সময় ডোয়াইল ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। এ শীতবস্ত্র পেয়ে খুশি উপকারভোগীরা।

Comments are closed, but trackbacks and pingbacks are open.