- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দৈনিক বাজার এলাকায় ও উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নে অবস্থিত দুটি ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর দৈনিক বাজার এলাকায় এবং উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নে নকল খাদ্য পণ্য তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই এর লাইসেন্স ছাড়া বিভিন্ন নকল পণ্য যেমন সেভেন আপ, হাই স্পীড, চাষী চিনিগুঁড়া চাল, মিষ্টি দই, জেলি, চকলেট, জুস, কয়েল ইত্যাদি উৎপাদনের অপরাধে দুটি ফ্যাক্টরিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুসারে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে জব্দকৃত নকল পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন গাজীপুর বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) অর্ণব চক্রবর্তী।
সহযোগিতায় ছিলেন এসআই শাফিউল ইসলামের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া।
Comments are closed, but trackbacks and pingbacks are open.