- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী গণ ময়দানে মরহুম সাইদুর রহমান তালুকদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় সরিষাবাড়ী ঐতিহ্যবাহী গণময়দানে শিমলা বাজার ইউনিট ছাত্রদলের আয়োজনে- সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল এর সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ মো: চাঁদ মিয়া খেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনকালে খেলোয়ারদের উদ্দেশ্যে মোঃ চাঁদ মিয়া বলেন, “সরিষাবাড়ী মানুষ যে অতিথি পরায়ণ,, তা আপনাদের ব্যবহারের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা চাই, এই সরিষাবারীকে সম্প্রীতি এবং ঐক্যের নতুন রূপে রাঙাতে। খেলাধুলা সেই বন্ধনের মাধ্যম হয়ে উঠুক। ‘টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এমন একটি সুন্দর ও সুশৃংখল আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। এটি কেবল একটি খেলা নয়, এটি বন্ধন তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের আয়োজনে সবসময় আমার পূর্ণ সহযোগিতা এবং অংশগ্রহণ থাকবে।’
টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.