বান্দরবানে ৩০ বছর ধরে রাস্তা উপর বিদ্যুতের পরিত্যক্ত খুঁটি

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান পৌরসভার রুমা- থানছি রোড এলাকার কয়েকটি অংশে যানজট, পথচারীদের চলাচলের সমস্যা ও নানা দুর্ভোগ রয়েই গেল। এই সড়কের ওয়াবদা ব্রিজ থেকে থানছি বাস স্টেশন মোড় পর্যন্ত গত ৩০ বছর ধরে রাস্তার একপাশে পরিত্যক্ত বিদ্যুৎতের খুঁটি অন্য পাশে পরিত্যক্ত খুঁটির উপর ডালাই করে ফলকনামা নির্মাণ ও বেড়া দিয়ে করেছে ফুলের বাগান। এতে সড়কে যানবাহন চলাচলের সময় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পথচারীদের চলাচলেও প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরীর এইসব বৈদ্যুতিক খুঁটি অবিলম্বে সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী ও এলাকাবাসী।
জানা গেছে, রুমা ও থানছি উপজেলার জন্য রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে প্রতিদিন বাস, ট্রাক, ভ্যান, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সাধারণ যাত্রী ছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে রাস্তাটি দিয়ে। ওই রাস্তার পাশে ৩০ বছর ধরে পড়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পেীরসভার ওয়াবদা ব্রিজ এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বান্দরবান বিতরণ বিভাগের সামনে রাস্তার ফুটপাত দখল করে পরিত্যক্ত অনেক বিদ্যুতের খুঁটি। অন্য পাশে দেখা যায়, তাদের অফিসের নিজস্ব গাড়ি পার্কিং করে রাখে তার সামনে রাস্তা দখল করে বেড়া দিয়ে করা হয়েছে ফুলের বাগান।
বান্দরবান টুরিস্ট গাইট এসোসিয়েশনরে সভাপতি বিশ্বজিৎ বাপ্পা বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, দূর দূরান্ত থেকে আসা পর্যটকসহ প্রায় হাজার হাজার মানুষের চলাচল। রাস্তার পাশে এই বিদ্যুতের খুঁটির কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ অফিসে বিষয়টি একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক মো: শাহা জালাল রানা বলেন, পর্যটন শহর বান্দরবানে ওয়াবদা ব্রিজ এলাকায় গত ৩০ বছর ধরে রাস্তা পাশের অধিকাংশ জায়গায় বিদ্যুতের পরিত্যক্ত খুঁটির কারণে রাস্তাটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দেখার কেউ নেই। বিদ্যুতের খুঁটি রাস্তার পাশে কেন থাকবে। এখনই ব্যবস্থা না নিলে আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাছাড়া বিদ্যুৎ অফিস তাদের বাউন্ডারি ওয়াল বাদ দিয়ে বাহিরে রাস্তা দখল করে কি ভাবে ফুলের বাগান করে।
এই বিষয়ে জানতে বান্দরবান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আমীরকে একদিক বার মোটুফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.