- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন ও আত্মপ্রকাশ করা হয়েছে। ১৬ অক্টোবর বুধবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সকল সাংবাদিকের আয়োজনে ও প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
মোঃ হোসেন সম্রাটকে সভাপতি , মংসানু মার্মাকে সহ সভাপতি, জহির রায়হানকে সাধারণ সম্পাদক, মোঃ ইসমাইল হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ ইসহাক কে কোষাধ্যক্ষ, নজরুল ইসলাম টিটুকে ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা হয়।
অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জানান, সাংবাদিকরা সকলে ঐক্যবদ্ধ থাকার জন্য সাংবাদিক ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বান্দরবান জেলায়। যেটা মেলবন্ধন তৈরি করবে সাংবাদিকদের মধ্যে । সবার বিশ্বাস অন্যান্য সংগঠনের পাশাপাশি এই সাংবাদিক ইউনিয়ন সকল পেশাদার সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাবে। তাই জন্য সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান।
Comments are closed, but trackbacks and pingbacks are open.