- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
কলেজ পরিচালনায় কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে কমিটি গঠন করা হয়। এতে জামালপুর জেলা বিএনপির সভাপতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরিষাবাড়ী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম কে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
(৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত ) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ মাস, এ সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডির গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।
৪ সদস্য কমিটিতে পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বিদ্যুৎসাহী সদস্য হিসেবে আমিমুল এহসান (শাহীন), শিক্ষক প্রতিনিধি মোঃ মাসুদুর রহমান।
এডহক কমিটিতে ফরিদুল কবীর তালুকদার শামীম, সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার সর্বসাধারণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.