- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ আগস্ট) সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসা মাঠে স্থানীয় এলাকার ছাত্র সমাজের উদ্যোগে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ফাইনাল খেলায় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন ভূঁইয়া’র সভাপতিত্বে এস এস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর সহকারী অধ্যাপক জিয়াউল হক সোহেল খেলাটি উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট ঠিকাদার রঞ্জু আহমেদ খান উপস্থিত ছিলেন। বিশেষ মেহমান হিসেবে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার ময়মনসিংহের প্রকৌশলী জাকির হোসেন লিটন, আমন্ত্রিত মেহমান হিসেবে সেঙ্গুয়া দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল করিম, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদের আহবায়ক অধ্যাপক আল আমিন, সদস্য আব্দুস সবুর প্রমুখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উক্ত খেলায় ঝিনাই প্রবাহনী ছাত্র সংঘ -২ ও বড়সরা রানার্স ফুটবল টুর্নামেন্ট-০ গোলে বিজয় লাভ করে । উক্ত খেলায় বিজয়ী দলের মাঝে ফলদ বৃক্ষের চারা তুলে দেন অতিথিবৃন্দ। খেলাটিতে রেফরী হিসেবে শিহাব উদ্দিন দায়িত্ব ছিলেন। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন সাইদুল হাসান সাঈদ।
আয়োজক হিসেবে এলাকার ছাত্র সমাজের পক্ষে সামিনূল ইসলাম সামি, শরীফ হোসাইন, আহমেদ সোহাগ প্রমুখ । উক্ত খেলাটিতে বিভিন্ন বয়সী দর্শকবৃন্দ উপভোগ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.