- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয় মাহফিল করেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপি। রোববার (২৩জুন) বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল শাফী রিমুসহ অন্যরা। এসময় উপজেলা, পৌর ও প্রত্যেক ইউনিয়ন বিএনপি’র ছাত্রদল, যুবদলসহ সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.