- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম: বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা ছাত্রলীগের উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে পবিত্র রমজান মাসের প্রথমদিনে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়–য়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক জানান, গরিব অসহায় এবং সমাজের খেটে খাওয়া মানুষের জন্য আমরা এই ইফতার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করেছি। প্রায় ১ হাজার গরিব অসহায়ের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.