- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪৯তম উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর)সকাল ১১ টায় আরামনগর বাজারস্থ সাভার টাওয়ারে ব্যাংকটির উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র এসিস্ট্যান্ট এইস প্রেসিডেন্ট ও জামালপুর শাখা ব্যবস্থাপক কবীর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান অজিজকবীর তালুকদার হুমায়ুন, জেলা ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শিমলা বাজার বণিক সমিতির সভাপতি ও জাসদ ইনু সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সরিষাবাড়ী শাখা ইনচার্জ সেলিম খন্দকার। এ সময় বিভিন্ন পেশা-জীবী গান উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.