- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:জামালপুরের সরিষাবাড়ীর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছয় খেলোয়াড় জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে পদক জয় করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে সরিষাবাড়ীর বুদ্ধিপ্রতিবন্ধী খেলোয়াড় ফয়সাল আহম্মেদ ভলিবলে, রিয়া আক্তার ও খালেদা আক্তার হ্যান্ডবলে, আরজিনা আক্তার ও রিতা রানী দাস ফুটবলে এবং সাগর আলী অ্যাথলেটিকসে রৌপ্যপদক জয় করে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
অনান্যদের মধ্যে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, সহ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.