বিএনপি – জামায়াত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস নাশকতা ও অবৈধ অবরুদ্ধ‘র বিরুদ্ধে ধনবাড়ীতে শান্তির সমাবেশ অনুষ্ঠিত
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস,এম আব্দুর রাজ্জাক:
বিএনপি – জামায়াত জোটের নৈরাজ্য আগুন সন্ত্রাস নাশকতা ও অবৈধ অবরুদ্ধ‘র বিরুদ্ধে ধনবাড়ীতে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ হীরা,ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ও ধনবাড়ীর পৌর প্যানেল মেয়র মীর আব্দুর রাজ্জাক মেহফুজ,ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি,সাধারণ সম্পাদক,ছাত্রলীগসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নেতা কর্মীরা। অনুষ্ঠানে বক্তরা বলেন,
বিএনপি-জামায়াত অপশক্তি সমাবেশের নামে রাজধানীতে অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তাদের বর্বরোচিত হামলা থেকে প্রধান বিচারপতির বাসভবন, হাসপাতাল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি স্থাপনা, গণমাধ্যম কর্মী এবং সাধারণ মানুষ কেউই রেহাই পায়নি।
তারা গণপরিবহণ, অডিট ভবন, পুলিশ বক্স, অ্যাম্বুলেন্স ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেছে।
বিএনপির ক্যাডার বাহিনীর হামলায় পুলিশের একজন সদস্য নিহত হওয়ার পাশাপাশি ৪১ জন এবং প্রায় ১৫ জন গণমাধ্যম কর্মী আহত হয়েছেন। তাদের পরিকল্পিত ও সংঘবদ্ধ হামলায় আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীও মারাত্মকভাবে আহত হয়েছেন।
আমরা বিশ্বাস করি, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কোনো রাজনৈতিক দল জনগণের কাছে আবেদন সৃষ্টি করতে পারে না। বিএনপি-জামায়াত যে সন্ত্রাস ও ধ্বংসাত্মক রাজনীতির প্রতিভ‚ তা আবারও প্রমাণিত হয়েছে। তাদের এই সন্ত্রাস ও নাশকতার ঘটনায় ১৪ দল তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.