- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

দীর্ঘ দের যুগেরও বেশি সময় ধরে মিড়িয়াতে নিয়মিত কাজ করেছেন সাদিয়া জাহান প্রভা। ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন প্রভা। ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী নিপুণ রূপ-লাবণ্যে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে আলোচিত হয়েছেন। ঠিক তেমনি বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খান তিনি। এই গল্পটি সবারই জানা।
বর্তমানে অভিনয়ের পাশাপাশি সরব আছেন সামাজিক যোাগযোগমাধ্যমেও। কখনও ছবি বা ভিডিও দিয়ে ভক্তদের সবসময়ই আপডেট রাখেন। সম্প্রতি তিনি ঘুরতে গেছেন সাপা উত্তর ভিয়েতনামের পাহাড়ি এক অঞ্চলে। মোটামুটি একটি ছোট শহর। যারা আদিম প্রকৃতির প্রশংসা করেন, তাদের জন্য এটি একটি অনন্য এক জায়গা। সেখানে থাকা গ্লাসের ব্রিজে থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন।
ভিডিওতে দেখা যায়, পরনে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, লাল জুতা পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। একপর্যায়ে তিনি শুয়ে পড়েন কাচের ব্রিজের ওপর। তবে তিনি কবে ভিয়েতনামে গেছেন কিংবা ফিরে আসনে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত কয়েক বছরে নিজেকে সামলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। নিয়মিত অভিনয় করছেন তিনি। তবে এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.