শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা

 

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

৮ অক্টোবর রোববার ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, এনএসআই’র জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সহ -সভাপতি মাহবুবুর রহমান খোকন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার নজির, পীরগঞ্জ পৌরসভার মেয়র মো: একরামুল হক,ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী,সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার ঘোষ, ঠাকুরগাঁও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.