- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026
কিস্তির টাকা প্রায় পরিশোধ করেও চেক প্রতারণা মামলায় পড়েছে মুন্সীগঞ্জের ৫০ জনেরও বেশী মাহেন্দ্র চালক-মালিক। ফাঁকা চেকে ইচ্ছে মত টাকার অংক বসিয়ে মাহেন্দ্র চালক ও মালিকদের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা দিয়েছে কিস্তিতে বিক্রয়কারী মাহেন্দ্র কোম্পানি পিয়াঁজিও মটরস।
আবার কিস্তির টাকা পরিশোধের পূর্বেই তাদের মাহেন্দ্রটি (ডিজেল চালিত অটো রিক্সা) নিয়ে গেছে কোম্পানি। এতে সব কিছু হারিয়ে এখন চোখে অন্ধকার দেখছে মাহেন্দ্র চালক-মালিকরা। কোন প্রকার উপায় না দেখে শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া বাজারস্থ বিক্রমপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
এ সময়ে বক্তব্য রাখেন শাহ জাহান তালুকদার,জামাল মৃর্ধা, মো. ফারুক খান, মো. দানেশ খা, গিয়াসউদ্দিন, আলমগীর হোসেন, মালেক ভান্ডারীসহ ভুক্তভোগী মাহেন্দ্র চালক ও মালিকরা।এ সময়ে তারা এ মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.