- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম।। রংপুরের পীরগঞ্জ, কুড়িগ্রাম, নোয়াখালী, কুমিল্লাসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে দূর্গা প্রতিমা ভাঙচুর, মন্ডপ ও মন্দিরে হামলা এবং হিন্দুদের বাড়ি-ঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট (শাপলা চত্বরে) ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট এর উদ্যোগে এ কর্মসূচিতে ঘাতক দালাল নির্মূল কমিটি , বাংলাদেশ মহিলা পরিষদ, সাম্প্রতিক কুড়িগ্রাম সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, পৌর মেয়র কাজিউল ইসলাম, পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন, জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রামের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, মহিলা পরিষদের নেত্রী সুব্রতা রায় প্রমুখ ।
অন্যদিকে,জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি ব্যানারে একটি র্যালী আ.লীগ অফিস থেকে বের হয়ে শহর প্রদক্ষিন করে জেলা আ.লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেন নেতারা।
এসময় উভয় প্রতিবাদী কর্মসূচিতে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.