মোট গ্রেফতার ৭বিবস্ত্র করে নির্যাতন, রাসেল ও সোহাগ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অপবাদ দিয়ে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টার ঘটনায় তোলপাড় দেশ। এমন ঘটনাকে কিসের সঙ্গে তুলনা দেবেন বুঝে উঠতে পারছেন না নেটিজেনরা। বাকরুদ্ধ হয়ে গেছেন অনেকে, ক্ষোভ প্রকাশ করার ভাষাও যেন খুঁজে পাচ্ছেন না তারা।

সর্বশেষ পাওয়া সংবাদে জানা গেছে, এ ঘটনায় রাসেল ও সোহাগ নামে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। মামলায় উল্লেখ করা হয়, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকের এই ঘটনায় ওই নারী রবিবার (৪ অক্টোবর) বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন।

একটি মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে, অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। দুই মামলাতেই নয়জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারের বলা হয়, তার স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করেন। তারা এ ঘটনার ভিডিওচিত্র ধারণা করেন। গত এক মাস ধরে তারা এই ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে তাকে অনৈতিক প্রস্তাব দিচ্ছিলেন। তিনি এই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তারা ফেসবুকে ভিডিওটি ছেড়ে দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.